৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব্যাংক

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ব্যাংকটি ৫০০ কোটি টাকার কুপন বিয়ারিং সাব-অর্ডিনেটেড ও অবসায়নযোগ্য নন-কনভার্টেবল বন্ড ছাড়বে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ডটি ব্যাসেল থ্রির শর্তপূরণ সাপেক্ষে টায়ার টু মূলধন বাড়াতে ইস্যু করা হবে।

শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। মূলত মূলধন শক্তিশালী করার জন্য বন্ড ছাড়বে ব্যাংকটি।

এ ক্যাটাগরির ব্যাংকটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৭৪৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৭৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬৫০টি। রিজার্ভে রয়েছে ৯৫৬ কোটি ৪৫ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ারের ৪৭ দশমিক ৯৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ছয় দশমিক ৬৮ শতাংশ প্রাতিষ্ঠানিক, শূন্য দশমিক ৩৫ শতাংশ বিদেশি ও ৪৫ দশমিক শূন্য তিন শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

Share.