মিনিস্টার গ্রুপের চলমান ‘ঘর সাজাও অফার’ এর আওতায় মিনিস্টারের একটি ফ্রিজ কিনে মোটরসাইকেল উপহার পেলেন মো. মোরশেদুল হক সুমন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামের বাসিন্দা।
‘ঘর সাজবে এবার মিনিস্টার পণ্যে’, এ স্লোগান সামনে রেখে মিনিস্টার গ্রুপ ক্রেতাসাধারণের জন্য এ বিশেষ অফার নিয়ে এসেছে। মিনিস্টারের পণ্য কিনে গাড়ি, মোটর সাইকেল, টিভি ও ফ্রিজসহ অসংখ্য পণ্য ফ্রি পাচ্ছেন ক্রেতারা। এরই ধারাবাহিকতায় শৈলকুপার শো-রুম থেকে ফ্রিজ কিনে তিনি এ পুরস্কার পান তিনি।
মিনিস্টারের পক্ষ থেকে গ্রুপের উপ-নির্বাহী পরিচালক মো. শাহ আলম বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শৈলকুপার শো-রুম ম্যানেজার ও কোম্পানির অন্যান্য কর্মকর্তারা ও স্থানীয় ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিরা।
মিনিস্টারের চলমান অফারটি বাস্তবায়ন হবে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে। যেটি পাওয়া যাবে মিনিস্টার ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলের ফ্রিজ, এলইডি টিভি ও এয়ার কন্ডিশনার কিনলে। আর এ কার্ড ঘষে-ই নগদ ১ লাখ টাকা কিংবা মোটর সাইকেলসহ ২০০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাসহ আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ। তার সঙ্গে আরও থাকছে ফার্ণিচার, রাইস কুকার ও ব্লেন্ডারসহ নিশ্চিত আকর্ষণীয় পুরস্কার।
দেশব্যাপী মিনিস্টারের সব শো-রুমের পাশাপাশি অনলাইনেও চলছে এ অফার।
পুরস্কার বিজয়ী সুমন বলেন, “অনেক দিন থেকেই একটা মোটর সাইকেল কিনতে চাচ্ছিলাম। নানা কারণেই কেনা হয়ে ওঠেনি। এনিয়ে মন খারাপও ছিল। কয়েকদিন আগে বাড়ির জন্য মিনিস্টারের ফ্রিজ কিনতে আসি। তখন একটা স্ক্র্যাচ কার্ড দেওয়া হয়। সেটা স্ক্র্যাচ করেই পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত মোটর সাইকেল। উপহারটা পেয়ে আমি আসলে এতোটাই আনন্দিত তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। মিনিস্টারের এই অফার আমাদের মত অনেকেরই মনের আশা পূরণ করতে পারছে, যা সত্যিই অসাধারণ উদ্যোগ। মিনিস্টারের জন্য অনেক অনেক শুভ কামনা।”
সহজ কিস্তিসহ ক্যাশ অন ডেলিভারি ও অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় পণ্য কিনুন এখন ঘরে বসে। আর সময় নষ্ট না করে এখনই ভিজিট করুন ministerbd.net এ ঠিকানায় কিংবা কল করুন ০৯৬০৬৭০০৭০০ এ নম্বরে। এছাড়া দেশের যেকোনো শো-রুম থেকে পাওয়া যাবে এ সুবিধা। ♦