খুলনা পাওয়ারের পর্ষদ সভা ১০ জুন

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা ১০ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

এর আগের প্রান্তিকে (অক্টোবার ২০১৯ – ডিসেম্বর ২০১৯) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮৫ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৯৬ পয়সা।

Share.