এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পর্ষদ সভা ২০ মে

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

ব্যাংক খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ২০ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

সভায় চলতি হিসাববছরের (২০২১) ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি)
২০১৩ সালের ২ এপ্রিল যাত্রা করে এনআরবিসি। প্রতিষ্ঠার শুরু থেকে গ্রাহকবান্ধব হিসেবে পরিচিতি লাভ করেছে ব্যাংকটি।

এনআরবিসির চেয়ারম্যান পারভেজ তমাল।

এনআরবিসি সময়ের সঙ্গে সঙ্গে সেবার পরিধি বিস্তৃত করছে। আরও বেশি সংখ্যক মানুষকে সেবা দেয়ার লক্ষে ব্যাংকটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রত্যন্ত অঞ্চলের কটেজসহ ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও কৃষি খাতকে অগ্রাধিকার দিচ্ছে।

প্রযুক্তিনির্ভর ব্যাংকটি নিত্য নতুন প্রোডাক্ট ও সেবা চালু করে চলেছে।

পুঁজিবাজারে আসার মধ্য দিয়ে এনআরবিসির সুশাসন আরও বেড়েছে। অসংখ্য বিনিয়োগকারী লাভবান হবেন। এমন মনে করেন চেয়ারম্যান পারভেজ তমাল।

প্রসঙ্গত কভিডকালেও ব্যাংকটি ভালো ব্যবসা করেছে।

Share.