ইভ্যালি ফুডে যুক্ত হলো গ্লোরিয়া জিন্স কফিস ও বিএফসি

0

ইভ্যালির খাবার সরবরাহ সেবা ইভ্যালি ফুড এক্সপ্রেসে (ই-ফুড) যুক্ত হলো গ্লোরিয়া জিন্স কফিস ও বিএফসি। জনপ্রিয় এ দুই ফুড চেইনের সব খাবার এখন থেকে অর্ডার করা যাবে ই-ফুডের এক্সপ্রেস শপে।

আজ এমনই ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি।

গ্লোরিয়া জিনস কফিস বাংলাদেশের তিনটি শাখা থেকে খাবার অর্ডার করতে পারবেন গ্রাহক। গুলশান এলাকার জন্য গুলশান-১ ও ২ শাখা ও ধানমণ্ডি এলাকার জন্য ধানমণ্ডি শাখা থেকে অর্ডারকরা খাবার সরবরাহ করবে ইভ্যালি।

এ লক্ষে অস্ট্রেলিয়াভিত্তিক চেইনশপ গ্লোরিয়া জিনস কফিসের বাংলাদেশ ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠান নাভানা ফুডসের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইভ্যালি। চুক্তিপত্রে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও নাভানা ফুডস লিমিটেডের হেড অব বিজনেস এফ এম মুরশেদ এলাহী নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অন্যদিকে রাজধানীজুড়ে (বেস্ট ফ্রাইড চিকেন) বিএফসির ১৭ শাখার খাবার ভোজনরসিকদের কাছে পৌঁছে দেবে ইভ্যালি। এ লক্ষে একটি চুক্তিপত্রে নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও বিএফসির পরামর্শক আশরাফ উদ দৌলা।

ইভ্যালির চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা শামীমা নাসরিন বলেন, এ সময়ে মানুষজনের যতবেশি সম্ভব ঘরে থাকা উচিত। তবে ভোজনরসিক বাঙ্গালিদের স্বপরিবারে খাওয়া দাওয়ার করার সংস্কৃতি বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও বটে। যথাযথ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে ‘কনট্যাক্ট লেস’ উপায়ে গ্রাহকদের সে সেবা দিতে কাজ করছে ইভ্যালি। আমাদের সঙ্গে প্রতিষ্ঠান দুইটি যুক্ত হওয়ায় গ্রাহকদের জন্য জিভে জল এনে দেওয়া খাবারের তালিকা আরও সমৃদ্ধ হলো।

উভয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলসহ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ♦

Share.