বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে জনপ্রিয় ও দেশীয় পণ্যের সমাহার নিয়ে গড়ে ওঠা মিনিস্টার গ্রুপের বিশেষ কিছু পণ্যে রয়েছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
দেশের সব আউটলেট থেকে এ অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ অফারটি শুধু বিজয় দিবসের দিনের (১৬ ডিসেম্বর) জন্য ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে এর মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
মিনিস্টার গ্রুপ সব সময় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া মিনিস্টারের কিছু নতুন মডেলের টেলিভিশন ও ফ্রিজ এনেছে, যার ওপরও এ আকর্ষণীয় অফারটি চলবে।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে মিনিস্টার গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড কে এম জি কিবরিয়া বলেন, “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে পুরো দেশবাসী। তারই অংশ হিসেবে আমরা আমাদের সকল পণ্যের উপর এই অফার নিয়ে এসেছি। নগদ মূল্যে ক্রয়ের ক্ষেত্রে মিনিস্টারর বিশেষ কিছু পণ্যে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। শুধু মহান বিজয় দিবসের দিন পর্যন্ত এই অফার দেয়া হলেও গ্রাহকদের চাহিদার ভিত্তিতেই এই অফার বাড়িয়ে পুরো বিজয় মাস করা হয়েছে। এতে স্বাছন্দে গ্রাহকরা মিনিস্টারের পণ্য ক্রয় করতে পারবে।” ♦