ইউসিবি ও লংকাবাংলা ফাইন্যান্সের মধ্যে চুক্তি সম্পাদন

0

উনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও লংকাবাংলা ফাইন্যান্সের মধ্যে গত ২২ নভেম্বর ব্যাংকের করপোরেট কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী আগামী ১ ডিসেম্বর ২০২১ থেকে লংকাবাংলার মাস্টারকার্ড টাইটেনিয়াম ও ভিসা প্লাটিনাম কার্ড গ্রহীতারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জ ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন।

ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরী ও লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.